সংবাদ: মুক্তিযোদ্ধা সনদ ভুয়া প্রমাণিত হওয়ার পর ছোট পদের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও সরকারের পাঁচ সচিবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং তাঁদের স্বেচ্ছায় অবসরে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষকের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছিল। তাঁদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি হওয়ার ঘটনায় গত সোমবার পুলিশের ১৯ জন সদস্য এবং গত বৃহস্পতিবার জয়পুরহাটে দুই কনস্টেবলকে গ্রেপ্তার করে পুলিশ।
আবদুল্লাহ আল মামুন
সে যেই হোক মুক্তিযোদ্ধা সনদ নিয়ে যারা জালিয়াতি করবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া উচিত হবে না। ভুয়া এবং জাল সনদ ব্যবহার করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের ছোট করা হচ্ছে। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
মোহাম্মদ নুরুল আমিন
আগে তো ছোটরাও ছাড়া পেয়ে যেত। আমরা আশাবাদী যে ছোটদের দিয়ে শুরু করে বড়দেরও আইনের জালে আটকানো হোক।
আক্কাস আলী
এক দেশে দুই নীতি, আমরা সাধারণ মানুষ সহ্য করে যাচ্ছি।