সংবাদ: জালিয়াতি ও প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিন পরই পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে ভারতে পালিয়ে গেছেন শিল্পপতি রাগীব আলী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিলেটের জকিগঞ্জ হয়ে তিনি ভারতের করিমগঞ্জে চলে যান। রাগীব আলী ছাড়া পরিবারের বাকি সদস্যরা হলেন তাঁর ছেলে আবদুল হাই, ছেলের বউ এবং দুই শিশু।
আরিস্ত্র
বন্দীবিনিময় চুক্তি আছে! ধরে এনে বিচার করতে বাধা কোথায়!
এম এম মনসুর রহমান
পালাতে সহায়তাকারীদের রিমান্ডে দেখতে চাই।
বু আদম
জকিগঞ্জ শুল্ক স্টেশনের বরাত দিয়ে পুলিশ জানায়, রাগীব আলী গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে জকিগঞ্জ ইমিগ্রেশনে পৌঁছান। সেখানে ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করে দিলে নৌকায় কুশিয়ারা নদী পাড়ি দিয়ে ভারতের করিমগঞ্জ পৌঁছান তিনি। ইমিগ্রেশনের কর্মকর্তারা মনে হয় সংবাদপত্র পড়েন না। ওঁদের পালিয়ে যেতে সাহায্য করায় তাঁদের শাস্তি পাওয়া উচিত।
মঞ্জুর
তার অন্যায় দখল থেকে দেবোত্তর সম্পত্তি উদ্ধার করে যথাযথ মালিকানায় দেওয়া হোক। এই ধরনের লোকদের জন্যই সংখ্যালঘুরা দেশছাড়া হয়, এদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া অতি জরুরি।