সংবাদ: গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে চিহ্নিত করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এই চারজনকে ১ জুলাই রাতে গুলশান হামলার দিন রেস্তোরাঁর সামনের সড়কে দেখা গিয়েছিল। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে র্যাব এদের চিহ্নিত করেছে। এই চারজনের ভিডিও ফুটেজও র্যাব তাদের ফেসবুক পেজে আপলোড করেছে।
আবদুল্লাহ আল মামুন
স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করছেন, ওনারা আগাম জানতেন যে গুলশানে কিংবা কোথায় হামলা হতে পারে। তাহলে সিসিটিভিতে আমরা স্বাভাবিক সময়ের পুলিশের তৎপরতা দেখতে পাচ্ছি না কেন? জানতে পারলে তো গুলশান এলাকায় আরও বেশি নিরাপত্তা প্রয়োজন ছিল। এই চারজনসহ আর যারা সিসিটিভি ফুটেজে আছে, তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা দরকার। আশা করি সবাই সহায়তা করবেন।
বিবেক
মুকুল রানার সময় দেখা গিয়েছিল গ্রেপ্তার হওয়ার পরও ধরিয়ে দিতে আহ্বান করা হয়েছিল। এবারও যেন জনগণের সঙ্গে সে রকম কানামাছি খেলা না হয়।
পুষ্পিতা
র্যাব আর র্যাব নেই, বিরোধী দল দমন ও ক্রসফায়ারের মেশিনে পরিণত হয়েছে। তাই সংস্কার না হওয়া পর্যন্ত মনে হয় না র্যাব বাস্তবে জঙ্গিবাদের তদন্তে কোনো সফলতা পাবে।