
মতামত: ‘উন্নয়ন করতে চাইলে চা-শ্রমিকের বেঁচে থাকার মতো মজুরি নির্ধারণ করে দিক সরকার। ভূমির অধিকার দিক। জমি থেকে খেদিয়ে আবার কিসের উন্নয়ন?’ নমিতাদির সরল প্রশ্ন ছিল, ‘এই যে আমরা ফসল ফলাই, এতে কি উন্নয়ন হয় না?’ প্রশ্ন হচ্ছে, উর্বর ফসলি জমি নষ্ট করে, খাদ্যনিরাপত্তা ঝুঁকির মুখে ফেলে, কৃষককে তাঁর জমি থেকে বিতাড়িত করে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার নাম কি উন্নয়ন? বেগমখান চা-বাগানের সহচরী বলেছেন, তাঁর আট মাসের খোরাক আসে এই জমি থেকে।
সালেকিন
উন্নয়ন চাই, কাজেই এসইজেড হোক। তবে সেটা নোয়াখালী বা পটুয়াখালীর বিস্তীর্ণ চরাঞ্চলে করা হোক। ওই সব এলাকায় যোগাযোগ, পানি, বিদ্যুৎ, জ্বালানির সমস্যা আছে। কাজেই আগে অবকাঠামো উন্নয়ন করা হোক। হবিগঞ্জের চান্দপুরেও অবকাঠামো নেই, সেখানেও বিপুল বিনিয়োগের দরকার হবে। সুতরাং চান্দপুরের গরিব চা–শ্রমিকদের উচ্ছেদ না করে দক্ষিণের চরাঞ্চলে এসইজেড করা হোক। কারণ, চরাঞ্চলের সব খাসজমি রাজনৈতিক ক্ষমতাবানদের হাতে। সেগুলো কে উদ্ধার করবে?
মিরাজুল ইসলাম
উন্নয়ন বলতে আমি বুঝি দেশজ উৎপাদন বৃদ্ধি। আমাদের নীতিনির্ধারকেরা কি এই হিসাব কখনো করেন যে, বিদেশি কোম্পানিকে দেশের মানুষের ভূমি ও প্রাকৃতিক সম্পদ পানির দামে দিলে কতটুকু দেশজ উৎপাদন বা জিডিপি বাড়ে? নিজের জমি, সম্পদ সব অন্যজনকে দিয়ে দাও, যাতে সে একটা কারখানা করে তোমাকে সেখানে শ্রমিক বানিয়ে চুষে খায়, হাউ ফানি।
মিলশা
তার মানে কি সরকারের জমি অন্য কেউ চাষ করা শুরু করলে সেখানে আর কিছু করা যাবে না? চা–বাগানের শ্রমিকদের জীবন মানবেতর, সে সমস্যার সমাধান কি অন্যভাবে করা যায় না?
মোহাম্মদ খান
দেশের দক্ষিণে সমুদ্রপারে নতুন নতুন চর জেগে উঠছে, সে চরগুলোকে উন্নয়ন করে ইপিজেড বা আর যা কিছু করার করতে পারবে। গরিব মানুষ উচ্ছেদ করা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী।