প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারি বাঙলা কলেজ ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠার সময় অনেক ধনাঢ্য ব্যক্তি ও দানবীর ভূসম্পত্তি দান করেছেন। এই ভূসম্পত্তি কলেজের আশপাশেই আছে। কিন্তু ইদানীং কিছু ভয়ংকর ভূমিদস্যু এই ভূসম্পত্তি দখলের জন্য বেপরোয়া হয়ে উঠেছে। তারা অনেক ভূমি অবৈধভাবে দখল করে মাটি ভরাট করছে।
কলেজের ভূসম্পত্তি এই অবৈধ দখলদারদের হাত থেকে রক্ষা করার জন্য কেউ উদ্যোগ নিচ্ছে না। ফলে অদূর ভবিষ্যতে এই ভূসম্পত্তি ভূমিদস্যুদের দখলে চলে যাবে—এমন আশঙ্কাও আছে।
সরকার অনতিবিলম্বে উদ্যোগ নিয়ে এই দখলদারির অবসান ঘটাবে, এটাই আমাদের প্রত্যাশা।
আব্দুল হান্নান
মিরপুর।