মত দ্বিমত অন্যমত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাঞ্ছিত করার ছবি সিসি ক্যামেরায়
সংবাদ, এপ্রিল ১৮, ২০১৫
মত
তবে বাংলা নববর্ষের দুই দিন আগে ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছিলেন, ‘পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে, যা ডিএমপির সদর দপ্তর থেকে মনিটরিং করা হবে।’ ঢাকা মহানগর পুলিশ কমিশনারের এই বক্তব্য যদি সত্যি হয়, তাহলে সিসি ক্যামেরার যথাযথ প্রয়োগের সার্থকতা প্রমাণ করতে হবে এই পুলিশ কর্মকর্তাকেই, অন্যথায় ব্যর্থতার গ্লানি নিয়ে পদত্যাগ করলে মঙ্গল হয়।
রিপন
দ্বিমত
ওখানে পয়লা বৈশাখে অন্তত ১০-১২ লাখ ছেলে যায় ঢাকার আনাচকানাচ থেকে। কিছু হলেই ঢাকা ভার্সিটির ছাত্র বা ছাত্রলীগকে দোষ দেওয়ার আগে অপেক্ষা করেন, আরও ভালোভাবে শনাক্ত হোক, তারপর নাহয় কাউকে দোষারোপ করবেন।
আহমেদুল বারি

মৌলবাদীরা প্রথমে বোমা হামলার মাধ্যমে চেষ্টা করেছে পয়লা বৈশাখ উদ্যাপন বন্ধ করতে, কিন্তু পারেনি। এখন সর্বশেষ এই কৌশল। কিন্তু বাঙালি হার মানবে না।
অনিন্দ্য রহমান
অন্যমত
ছাত্রসমাজের মর্যাদা রক্ষায় একমাত্র ছাত্র ইউনিয়নের কয়েকজন ছাত্রই জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রী বোনদের রক্ষা করেছে। সালাম তোমাদের। তোমাদের আদর্শ ছাত্রসমাজে অনুকরণীয় হয়ে থাকবে। ভবিষ্যতে তোমাদের সঙ্গে আরও সাধারণ ছাত্রছাত্রী যোগ দেবে। এবার প্রকৃত দোষী ছাত্র নামধারী পশুদের বহিষ্কারের দাবিতে তোমাদের নেতৃত্বে আন্দোলন হবে। তোমরাই পারবে।
আবু ফোরকান

মত দ্বিমত অন্যমত
সময় খুব অল্প: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক | এপ্রিল ১৫, ২০১৫
মত
যাত্রাবাড়ী ফ্লাইওভারে বিএনপি আমলের কাজ বলতে ‘গুলিস্তান লুপ’ বসানো, তাও নাকি পুরো ফ্লাইওভারের কৃতিত্ব বিএনপির!!! হাসব না কাঁদব? বিএনপি আমলের দুর্নীতিগ্রস্ত অযোগ্য সরকার ও আমলাতান্ত্রিক ব্যর্থতার জ্বলন্ত নিদর্শন এই ফ্লাইওভারটি, যাকে বাস্তবের চালু রূপ দিয়ে বর্তমান সরকার যোগ্যতার নিদর্শন রেখেছে। সব ক্ষেত্রে অযৌক্তিক সমালোচনা না করে যোগ্যতার স্বীকৃতি দেওয়া শিখুন, আখেরে নিজেদেরই কাজে লাগবে।
ইমতিয়াজ কবির
দ্বিমত
এই সরকারের সফল প্রকল্প হিসেবে দাবি করা হয় গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারের কথা। কিন্তু এটাই সত্য যে এই এই ফ্লাইওভারের কার্যাদেশ ২০০৫ সালে দেওয়া হয় ওরিয়ন গ্রুপকে। এরপর দুই বছরের মতো ক্ষমতায় ছিল বিএনপি। সে সময়ই এর কাজ অনেকটা হয়েছিল। গুলিস্তান অংশে লুপও বসানো হয়েছিল। বিএনপির সময় এটি পরিচিতি পেয়েছিল যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার নামে। পরবর্তী সরকার এসে নামটা শুধু বদলেছে।
মো. আবদুর রহমানl
অন্যমত
মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সময়ে যে উন্নয়ন হয়েছে সেটা ১০০ ভাগ সত্য। কিন্তু পাল্লা দিয়ে যেভাবে দুর্নীতি হচ্ছে, তা হাওয়া ভবনকেও ছাড়িয়ে গেছে। তাই প্রধানমন্ত্রীকে এসব দিকে খেয়াল রাখতে হবে। আর আপনার সোনার ছেেলরা (ছাত্রলীগ) যা তেলেসমাতি কারবার শুরু করেছে, এতে দলের ভাবমূর্তি যা কিছু আছে, তাও বিলীন হতে চলল! আপনিই পারবেন এদের সামলাতে, নইলে শেষে কিন্তু এদের সামলানো অনেক কঠিন হয়ে পড়বে।
হেলাল

মত দ্বিমত অন্যমত
‘আমার ভোট আমি দেব...’ মন্ত্র কই?
মতামত, কামাল আহমেদ, এপ্রিল ১৪, ২০১৫
মত
আওয়ামী লীগ সরকার কিন্তু দিনবদলের প্রত্যয় নিয়েই ক্ষমতায় এসেছিল। ২০০৮ সালে তাদের নির্বাচনী স্লোগান ছিল ‘দিনবদল’। তাই এখন দিন বদলে গেছে।
ভোট আপনি যাঁকে খুশি তাঁকে দেবেন, কিন্তু আওয়ামী লীগের প্রার্থীদেরই দেবেন। কারণ, নির্বাচনে শুধু আওয়ামী লীগের প্রার্থীরাই থাকবেন।
সজল
দ্বিমত
সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই অবশ্যই উন্নয়নের পক্ষে রায় দিতে হবে আর যাঁকে খুশি তাঁকে রায় দিলে সুষ্ঠু নির্বাচন গলার ফাঁস হবে। এখন দুজন প্রার্থীর মধ্যে দুজনই যদি খারাপ হন, তাহলে অপেক্ষাকৃত যোগ্য প্রার্থীকে রায় দিতে হবে। কোনোভাবেই যাঁকে খুশি তাঁকে রায় দেওয়া যাবে না। অথবা একবার একে আরেকবার ওকে রায় দেওয়া যাবে না।
ই. রহমান
অন্যমত
বর্তমান বিশ্বে একা একা কোনো রাষ্ট্র টিকবে না। কিন্তু গরিব দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে প্রধান শর্ত, গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকতে হবে, নইলে আন্তর্জাতিক সহায়তা কমে আসবে, ডেকে আনবে অর্থনৈতিক বিপর্যয়...।
মুজিবুর রহমান