প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক | মে ০৭, ২০১৬
সংবাদ: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতা ও ভোট কারচুপির যেসব ঘটনা ঘটেছে, তাতে মনে হয় না নির্বাচন কমিশন পিছিয়ে পড়েছে।
সাইদুর রহমান সোহাগ
এমন জোরজবরদস্তিমূলক নির্বাচনের কী দরকার? সরাসরি গেজেট প্রকাশ করে পছন্দের জনপ্রতিনিধি মনোনীত করে দিলেই তো হয়। এতে অন্তত রক্তপাত, হানাহানি ও অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে কিছু প্রাণ রক্ষা পেত।
আক্কাস আলি
ইসি পিছিয়েছে কে বলল? নতজানু হয়ে পড়ে আছে।
রাফিউল হাসান
আমাদের সিইসির জীবনের লক্ষ্য, মানে এইম ইন লাইফ যেটাকে বলে সেটা হচ্ছে এরশাদের কাছ থেকে ‘বিশ্ববেহায়া’ পদবিটি ছিনিয়ে নেওয়া!
হাবিব
এত লাশের পরও নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ? লজ্জা!