মনোনীত হয়েও চাকরি পাচ্ছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ: পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সম্মান ও স্নাতকোত্তর দুটি পরীক্ষাতেই তিনি প্রথম হন। ৩৪তম বিসিএস পরীক্ষা দিয়ে পেলেন প্রশাসন ক্যাডার। পরিবারের সবাই খুশি। কিন্তু একটি গোয়েন্দা সংস্থার নেতিবাচক প্রতিবেদনের কারণে গেজেটে নাম না ওঠায় চাকরিতে যোগ দিতে পারছেন না এই তরুণী।

মোহাম্মদ উদ্দিন

কী সাংঘাতিক! দেশ যাচ্ছে কোথায়? এ তো সাংবিধানিক মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। কার বাবা–মা, ভাই–বোন কোন দল করে, সেটার সঙ্গে প্রার্থীর কী সম্পর্ক? আর প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়ার জন্য তাঁকে আওয়ামীমনা কেন হতে হবে?

মহম্মদ সালাউদ্দিন

এসব জামায়াত তাবলিগের লোক সরকারি চাকরিতে ঢুকে দেশের সর্বনাশ করছে। এদের কোনোভাবেই চাকরিতে নেওয়া যাবে না, সে তাঁরা পরীক্ষায় যত ভালো ফলই করুক না কেন। গোয়েন্দারা এঁদের বিষয়ে নেতিবাচক প্রতিবেদন দিয়ে আমাদের খুবই উপকার করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক

রাজনৈতিক কারণে কাউকে বাদ দিলে ছাত্রলীগের পোস্টধারীরা তাহলে কীভাবে নিয়োগ পেলেন? ৩৫তম বিসিএসসহ ৩৩ থেকে ৩৫তম বিসিএস পর্যন্ত ছাত্রলীগের পোস্টধারী কতজন নিয়োগ পেয়েছেন—এ রকম একটি প্রতিবেদন পেলে তা জানা যেত।