মা-শালিকের জন্য শোকগাথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামত: তাদের সেই করুণ রোদনে কাঁদতে থাকে গাছের পাতাও। কাঁদতে থাকে ওই গাছতলার সব পাখি পতঙ্গ প্রাণীরা।

কিন্তু সবার কান্নাও ওই মৃত মা-শালিকের নিথর শরীরটাকে একটুখানি নড়াতে পারে না।

পাখি পতঙ্গ প্রাণীরা বলাবলি করে, এই ছানা দুটোর এখন কী হবে। আর ছানা দুটো কিছুই বলে না। তারা ভয়ে, শোকে স্তব্ধবাক হয়ে যায়। যতবার মনে পড়ে সেই কথাটা, মায়ের মাথা ধড় থেকে বিচ্ছিন্ন হওয়ার আগে মা বলছিল, ছোটছা ভালো থাকিস, বড়ছা ভালো থাকিস, ততবার তারা বেদনায় নীল হয়ে যায়।

(প্রিয় পাঠক, আপনাদের কি একটুখানি বেদনা হচ্ছে এই মা-শালিকের জন্য? স্কুলগামী শিশুর হাত ধরে থাকা মানুষ-মায়ের জন্যও নিশ্চয়ই আপনাদের শোক হয়ে থাকে।)

 এম হোসেইন

বিয়োগান্ত গল্প। মানুষ–মায়েদের রক্ষার জন্য দানব কাকগুলোকে নিশ্চিহ্ন করা ছাড়া আর কোনো বিকল্প নেই।

 সোহেল এস পারভেজ

সন্তানকে হাতে ধরে স্কুলগামী মায়ের মৃত্যু আমাদের শুধু শোক দেয় না, হৃদয় বিদীর্ণ করে, আমরা পারি না।...আমরা কিচ্ছু পারি না। অল্প কিছু পাষণ্ড মানুষ গোটা দেশকে গিলে খেতে বসেছে! কী করে তাদের থামাই? বুঝতে পারছি না আসলেই। আমি কিছু জানি না বুঝি না, বেড়াতে বের হলাম, কেউ এসে গুলি করে মেরে দিল! যে মারল তার সঙ্গে আমার কোনো লেনাদেনা নেই, চিনি না পর্যন্ত! সে-ও আমাকে চেনে না। কী করে পারে মানুষ এ রকম?

মিজান

মৃত্যু সর্বজনীন সত্য। কিন্তু এ ধরনের নির্মম, নির্দয়,পাশবিক, নিষ্ঠুর যন্ত্রণাদায়ক মৃত্যু কাম্য নয়। ওই ঘাতকদের কি কোনো মা-বাবা, ভাইবোন, সন্তান নেই? ওরা কি রক্তমাংসের মানুষ?

মহররম আলি ফাহাদ

বুকের ভেতরটা কেন জানি হু হু করে কেঁদে উঠল! সত্যিই মায়ের ভালোবাসা এমনই! অনেক সুন্দর, হৃদয়বিদারক লেখা।