সংবাদ: এমন দৃশ্য ফুটবলে কিংবা ক্রিকেটে প্রায়ই দেখা যায়। কিন্তু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ চলার সময় এমন ঘটনা আগে কখনো ঘটেছে কি না সন্দেহ! কাল আফগানিস্তানের বিপক্ষে তাসকিনের ২৯তম ওভারের দ্বিতীয় বলের পর হঠাৎই ক্রিকেট বোর্ডের নিরাপত্তার ঘেরাটোপ ভেঙে ঢুকে পড়েন গোলাপি শার্ট পরা এক তরুণ। লক্ষ্য মাশরাফি বিন মুর্তজাকে ছুঁয়ে দেখা।
মো. গোলাম মামুন চৌধুরী
তখন আসলে সবাই খেলার মধ্যে এমনভাবে ডুবে গিয়েছিল যে, আর কোনো দিকে খেয়াল ছিল না। এটিও একটি শিক্ষা। খেলার উত্তেজনার সময়েই মাঠের চারদিকে বেশি খেয়াল রাখতে হবে।
আল হামার
এ ধরনের ঘটনা নিরাপত্তাব্যবস্থার দুর্বলতার প্রকাশক। সে তো একটা জঙ্গি হতে পারত! লোকটাকে সতর্ক করে সবার জন্য হুঁশিয়ারিস্বরূপ ‘জেল-জরিমানার’ বার্তা দেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন করলে তার সাজা পায়।
বাবুল ডি নোকরেক
মাশরাফি ইজ দ্য বস! তাঁর মহানুভবতাকে অ্যাপ্রিশিয়েট করি। কিন্তু আমি কোনোভাবেই আবেগী ভক্তের কাণ্ড সমর্থন করতে পারি না। তাঁর শাস্তি হওয়া উচিত।
ক্রীড়া প্রতিবেদক। ০২ অক্টোবর ২০১৬