মিরপুরে 'বন্দুকযুদ্ধে' জঙ্গি মেজর মুরাদ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক | সেপ্টেম্বর ৩, ২০১৬
রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় বন্দুকযুদ্ধে গতকাল শুক্রবার রাতে এক জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাঁর নাম মুরাদ ওরফে মেজর মুরাদ ওরফে জাহাঙ্গীর। এ ঘটনায় আহত পুলিশের দুই সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আবদুল্লাহ আল মামুন
বাংলাদেশ পুলিশকে অসংখ্য ধন্যবাদ! স্যালুট আহত দুই পুলিশ ভাইকে, যাঁরা জীবনের ঝুঁকি নিয়েও অভিযানে পিছপা হননি।

নাম প্রকাশে অনিচ্ছুক
আজ জাতি খুশি। জঙ্গি নিহত হয়েছে, সে কারণে নয়; তিনজন পুলিশ সদস্য আহত, সে জন্য। হায়রে নোংরা জাতি! আর খালেদা জিয়ার কথা তো শিশুসুলভ। ম্যাডাম টিভি পর্দায় দেখুন, জীবিত জঙ্গি ধরতে গিয়ে জাতির সূর্যসন্তানদের জীবন আজ সংকটাপন্ন। স্যালুট, বাংলাদেশ পুলিশ!

আবির
এদের নেত্রী যতই জঙ্গিদের বাঁচাতে সাফাই গান না কেন, লাভ হবে না—এ দেশে তারা নিশ্চিহ্ন হবেই হবে।