মীর কাসেমের আপিলের পুনঃশুনানি চান খাদ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সংবাদ: খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে বাদ দিয়ে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া মীর কাসেম আলীর আপিলের পুনরায় শুনানির দাবি জানিয়েছেন। শনিবার রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় তিনি এ দাবি তোলেন।
ধানমন্ডির বিলিয়া মিলনায়তনে ‘একাত্তরের গণহত্যাকারীদের বিচারের বিরুদ্ধে ষড়যন্ত্র: সরকার, বিচার বিভাগ ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক এই গোলটেবিল আলোচনায় খাদ্যমন্ত্রী এসব কথা বলেন। গোলটেবিলের আয়োজক একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

মুজিবুর রহমান
বাস্তবতা হচ্ছে বিচার বিভাগ নিয়ে রাজনীতিবিদেরা ফুটবল খেলছেন, বিচার বিভাগের অনাকাঙ্ক্ষিত বক্তব্যই তাঁদের এই সুযোগ করে দিয়েছে। উদ্দেশ্য বিচার বিভাগকে নির্বাচন কমিশনের মতো আজ্ঞাবহ করা। এই খেলায় সহায়ক ব্যক্তিরা যে নিরপেক্ষতার মুখোশ পরা দলীয় লোক, তা একদিন জনসমক্ষে প্রকাশ পাবে।

দিওয়ান রেহমান
আমরা কি কেউ বুঝতে পারছি না দেশটা কোন ভয়ংকর দিকে চলে যাচ্ছে? এভাবে দেখতে দেখতেই দেশটা শেষ হয়ে যাবে?

মনজুর
আমার তো মনে হয় অনেক দিন পর আমরা সত্য আর সরাসরি কথা বলেন এমন একজন বিচারপতি পেয়েছি। কামরুল যা বলছেন তা সরাসরি আদালত অবমাননা! তাঁকে আদালতে তলব করা হোক!

রূপম
সম্ভবত বিচারপতিদের ইমপিচমেন্টের ক্ষমতা এখন সংসদের হাতে।