মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ ঠেকাতে আইন আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ: মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি বা মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ করলে শাস্তির বিধান রেখে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এ নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

রূপম
যারা আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও স্বাধীনতার প্রেক্ষাপট এবং মুক্তিযুদ্ধের নেতৃত্বকে, যুদ্ধে শহীদদের আত্মত্যাগকে অসম্মান বা অস্বীকার করে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।

আমিনুল ইসলাম
যারা সেক্টর কমান্ডার জিয়াউর রহমান এবং কাদের সিদ্দিকীকে রাজাকার বলে মুখে ফেনা তোলে, তাদের ব্যাপারে কী হবে?

মো. হানিফ
যারা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ বলে মুখে ফেনা তুলে হাজার হাজার কোটি টাকা পাচার, ব্যাংক লুট, মুক্তিযুদ্ধ পদক থেকে সোনা চুরি আর ভোটারবিহীন নির্বাচন করে, তাদের ব্যাপারে কি কিছু বলা যাবে?

আন্দালিব আনসারী
যেকোনো বিষয় নিয়ে আলোচনা ও চুলচেরা বিশ্লেষণ করার অধিকার মানুষের আছে। মানুষকে জোর করে ইতিহাস গেলালে মানুষ মূর্খ থেকে যায়। মানুষকে মূর্খ করে রাখলে মুক্তিযুদ্ধের ভাবমর্যাদা বৃদ্ধি পাবে না। মুক্তচিন্তা ও মুক্ত আলোচনার পথ বন্ধ রাখলে সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি আরও বেশি হবে।