অক্টোবর ১০, ২০১৫
সংবাদ: ১১ বছর বয়সী গৃহকর্মী মাহফুজা আকতারের পা ও হাতের আঙুল ভেঙে দিয়েছেন ক্রিকেটার শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রী জেসমিন জাহান।
সোহেল এস পারভেজ
শিশুটির ছবি দেখে কান্না সামলানো কঠিন! এই ক্রিকেট খেলোয়াড়টিকে মানুষ বলা যায় না
সাকাওয়াত হোসাইন
প্রতিবাদ করার উপযুক্ত ভাষা আমার জানা নেই। শুধু এমন শাস্তি চাই, যেন কেউ এ রকম নির্যাতন করার আগে একবার হলেও ক্রিকেটার শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রী জেসমিন জাহানের পরিণতির কথা মনে করে নির্যাতন করতে ভয় পায়।
মঞ্জুর
অন্তত একবারের জন্য হলেও দেখিয়ে দেওয়া প্রয়োজন যে জাতীয় দলের হয়ে ক্রিকেট খেললেই সাত খুন মাফ হয়ে যায় না। শাহাদাতের বরং উচিত ছিল রোল মডেল হিসেবে কিশোর–তরুণদের সামনে নিজেকে প্রতিষ্ঠিত করা। ভদ্রলোকের খেলা ক্রিকেট যে খেলে, তার এ কেমন অসুস্থ আচরণ?
জামিল
এদের কঠিন শাস্তি দেওয়া দরকার, যাতে ভবিষ্যতে এমন কাজ করার সাহস কারও না হয়।