মোবাইল ব্যাংকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে খুব দ্রুত সময়ে ও সহজে এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানো যায়। ঝামেলামুক্তভাবে ও মুহূর্তের মধ্যে টাকা পাঠানো এবং ওঠানো যায় বলে এই সেবাটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। এর মাধ্যমে মোবাইল কোম্পানিগুলোও অনেক মুনাফা অর্জন করছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু এই সেবাটি ব্যাংক পরিচালনা করছে, সেহেতু তারা কীভাবে সাধারণ দোকানদারদের এজেন্ট হিসেবে নিয়োগ দিচ্ছে। এখানে কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই?

এই খাতে যদি লোকবল নিয়োগের মাধ্যমে প্রতিটি বাজারে বা পয়েন্টে এজেন্ট ব্যাংকিং কেন্দ্র স্থাপন করা হতো, তাহলে শিক্ষিত বেকারদের নিয়োগ দেওয়া যেত। সে ক্ষেত্রে যেমন তাঁদের কর্মসংস্থান হতো, তেমনি মানুষও উন্নততর সেবা পেত। অনেক স্বল্পশিক্ষিত বা অশিক্ষিত মানুষই এই সেবা ব্যবহার করতে স্বস্তিবোধ করেন না।

শিক্ষিত ও প্রশিক্ষিত এজেন্টরা এই মানুষদের হিসাব খোলা ও পরিচালনায় উৎসাহিত করতে পারেন। তাঁদের সহজে ব্যবহারবিধি শেখাতে পারেন। আশা করি, কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবে।

আবদুল্লাহ আল মুজাহিদ

সিলেট।