প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাদের এই ছোট দেশে অনেক সমস্যা রয়েছে, ঢাকার যানজট তার মধ্যে অন্যতম। জনসংখ্যা যেমন বেড়েছে, তেমনি তার চেয়ে অনেক বেশি বেড়েছে যানজট। শহরের রাস্তাঘাটে যানজটের জন্য হাঁটা যায় না। এই যানজটের কারণে মানুষ সময়মতো স্কুল, কলেজ ও অফিসে যেতে পারে না। জরুরি রোগীদের হাসপাতালে নিতে দেরি হয়। তাঁদের ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। অনেক রোগী রাস্তার জ্যামে আটকে থাকা অবস্থায় মারা যায়। যানজট হওয়ার অনেকগুলো কারণ রয়েছে; তার মধ্যে বিপুল জনসংখ্যা, চালকদের অসচেতনতা, ট্রাফিকদের দায়িত্বে অবহেলা ইত্যাদি। যানজট নিরসন করতে হলে সবাইকে সচেতন হতে হবে। মেয়র থেকে শুরু করে নাগরিক পর্যন্ত সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে।
মকবুল হামিদ, চাঁদপুর সরকারি কলেজ।