সোহরাব হাসান | জানুয়ারি ১৬, ২০১৬
মতামত: সাম্প্রতিক পৌরসভা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ এবং ৫ জানুয়ারি ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির শান্তিপূর্ণ সমাবেশকে অনেকেই রাজনৈতিক সুস্থিরতার লক্ষণ বলে মনে করেন।
কাজী মোহাম্মদ আলমগীর
বাস্তবধর্মী লেখা। রাজনীতির সুবাতাস কয়েক বছর ধরে কেবল একদিকেই বইছে। নির্বাচনী ব্যবস্থা এবং গণতান্ত্রিক ও মৌলিক অধিকারগুলো তছনছ করা হয়েছে। সবার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টিতে প্রথম পদক্ষেপ নিতে হবে ক্ষমতাসীন দলকেই।
বিপ্লব রায়
সুষ্ঠু নির্বাচন অবশ্যই দরকার, এ কথা ঠিক। কিন্তু দেশের প্রেক্ষাপট ভিন্ন। সংকট সমাধানে নতুন পথ খুঁজতে হবে। গতানুগতিক ধারায় চললে হয়তো সুষ্ঠু ভোট হবে, ক্ষমতার পালাবদল হবে, কিন্তু দেশের এই শান্তিটুকুও না থাকতে পারে। কারণ, ডাকাতেরা দলে ভারী হলে যে তাদের সমর্থনই মেনে নিতে হবে, এর কোনো মানে হয় না।
সেলিম
ড. ফরাসউদ্দিনের প্রস্তাবগুলো মেনে নিলে কোনো সরকারই ভোট চুরি করতে পারবে না। মানে ক্ষমতায়ও আসতে পারবে না। এই যদি হয় অবস্থা, তাহলে আওয়ামী লীগের এটা মানার কোনো দরকারও নেই। কারণ ভোট চুরি করা ছাড়া ক্ষমতায় আসা আওয়ামী লীগের পক্ষে অসম্ভব।
রাসেল
নির্বাচন কমিশনকে শক্তিশালী করলেই নির্বাচন সুষ্ঠু হবে বলে বিশ্বাস হচ্ছে না। সরকারের বিভিন্ন বাহিনী আর ক্যাডাররা নির্বাচনে ডাকাতি করবেই, তা ঠেকাবে কে?