রামপাল আন্দোলনে বিএনপির সঙ্গে ঐক্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক। ২৯ আগস্ট ২০১৬
সংবাদ: রামপাল তাপবিদ্যুৎ প্রকল্প বাতিল ও সুন্দরবন রক্ষার আন্দোলনে বিএনপির সঙ্গে কোনো ঐক্য না করার ঘোষণা দিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। এই প্রকল্প পুনর্বিবেচনার চিন্তা করলে তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরাসরি আলোচনাতেও রাজি বলে জানিয়েছেন।

মো. আবু বকর (আহাদ)
কেন? এ দেশের জনগোষ্ঠীর বিশাল অংশ বিএনপিকে সমর্থন করে। তারা চাইলে আপনারা না করার কে? নাকি এই আন্দোলনে শুধু নিজেরাই ক্রেডিট নেবেন, চিন্তা করেছেন? নাকি মনে করেছেন, রাস্তাঘাটে কিংবা ফেসবুকে এই প্রকল্পবিরোধী সবাই আপনাদের লোক?

বিবেক
চরম দেশবিরোধী রামপাল চুক্তি বাস্তবায়িত হবে না। তবে মনে রাখা দরকার, গণতন্ত্রের অনুপস্থিতির কারণেই এ রকম একতরফা চুক্তিগুলো হয়ে থাকে। মানুষের ভালোবাসায় সিক্ত সরকার মানুষের বিরুদ্ধে যেতে পারে না।

রূপম
বর্তমান জনগণের সরকারই ভালো জানে, কোনটা ভালো আর কোনটা ক্ষতিকর। সুন্দরবনের ক্ষতি হবে না, তাই রামপাল বিদ্যুৎকেন্দ্র হবে বলেই শেখ হাসিনা আশ্বস্ত করেছেন। আমাদের বিদ্যুৎ চাহিদা মেটাতে সরকারের এই পদক্ষেপকে সম্পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছি।