ইফতেখার মাহমুদ | সেপ্টেম্বর ২৪, ২০১৬
সংবাদ: সুন্দরবনের পাশে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করার জন্য বাংলাদেশের কাছে সুপারিশ করেছে জাতিসংঘের বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক প্রতিষ্ঠান ইউনেসকো। এই বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে তাতে সুন্দরবনের অপূরণীয় ক্ষতি হবে উল্লেখ করে প্রকল্পটি নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলা হয়েছে।
জিল্লুর
সরকারের বোধোদয় হওয়ার সময় এখনই। কিন্তু সেটা গোঁয়ার্তুমির কাছে কতটুকু পাত্তা পায়, এটাই দেখার বিষয়। জনগণ ও সুশীল সমাজের উদ্বেগ আর উৎকণ্ঠা ইউনেসকোর প্রতিবেদন সঠিক প্রমাণ করেছে। সরকারের উচিত, এর প্রতি সম্মান দেখিয়ে প্রকল্পটি অন্যত্র সরিয়ে নেওয়া বা বাতিল করা।
ইউনূস
এত সুন্দর ব্যাখ্যা দেওয়ার পরও কি সরকার তার স্বাভাবিক একরোখা মনোভাব পোষণ করবে? সত্যিই যদি তা হয়, দয়া করে একটি দেশের ফুসফুসকে এভাবে হত্যা করবেন না।
মাহতাব হোসেন, বাউফল, পটুয়াখালী
সবাই আমাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও আমরা নিজেরা নিরুদ্বিগ্নভাবে যে ডালটায় বসে আছি, কালিদাসের মতো সে ডালটারই গোড়ার দিকে কাটছি।