রামপালের বিরোধিতা করে জনসমর্থন মিলবে না: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করে পত্রিকায় শিরোনাম হওয়া যেতে পারে। কিন্তু জনগণের সমর্থন পাওয়া যাবে না। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আইভি রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় নাসিম এসব কথা বলেন।

সাঈদ সাব্বির আহমেদ

জনগণ বলতে অন্ধ আওয়ামী সমর্থকদের বোঝালে আপনি যথার্থই বলেছেন। বাকি জনগণ এতটাই বিরক্ত আর অসহায় যে আপনারা কী বললেন, তা কানেও নেয় না এখন।

মাহফুজা বুলবুল

জনসমর্থনের প্রশ্ন আসে কেন? আপনারা জনসমর্থন বা জনগণের চাওয়াকে আদৌ পাত্তা দেন?

রাজীব চৌধুরী

মোহাম্মদ নাসিম, তাহলে রামপালের ওপর গণভোট দিয়ে দেখেন, জনসমর্থন কোন দিকে যায়। সুন্দরবন ধ্বংসের দিকে যায়, না সুন্দরবন রক্ষার দিকে যায়।