রাস্তা সংস্কার, না লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সোনারগাঁ একসময় বাংলার রাজধানী ছিল। এখানে রয়েছে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন জাদুঘর, ঐতিহাসিক পানামনগর, গোয়ালদী মসজিদ, গিয়াস উদ্দিন আযম শাহের মাজার ছাড়াও আরও অনেক ঐতিহাসিক স্থান। এ ছাড়া রয়েছে বেশ কয়েকটি পিকনিক স্পট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ সোনারগাঁ ভ্রমণে আসে। আর সেখানে যাওয়ার সড়কটি যদি নিম্নমানের সামগ্রী দিয়ে সংস্কার করা হয়, তাহলে অবস্থা কী দাঁড়াবে, তা সহজেই অনুমেয়। নিম্নমানের সামগ্রী ও ইট-পাথরের পরিমাণ কম দিয়ে বালু বেশি ব্যবহার করায় তা দ্রুতই ভেঙে যাবে। ফলে সড়কটি আবার সংস্কার করতে হবে। জনগণের অর্থের এমন অপচয় মেনে নেওয়া যায় না।