রৌমারীতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম অফিস। ২৫ সেপ্টেম্বর ২০১৬
সংবাদ: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাহাউদ্দিন (২৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক বাংলাদেশি জাকির হোসেন (৩০)। গতকাল রোববার ভোরে রৌমারীর দাঁতভাঙা সীমান্তের পূর্ব ছাটকড়াইবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

রাজিব
গরু ব্যবসায়ীরা কিন্তু ভারত থেকে গরু চুরি করে আনেন না, টাকা দিয়েই কিনে আনেন। শুধু সামান্য কিছু টাকার কর ফাঁকি দিতে গিয়ে তাঁরা যে ভয়ংকর পথ বেছে নিচ্ছেন, তা ভদ্র সমাজে যতই নিন্দনীয় হোক না কেন, যাঁরা এ কাজ করছেন তাঁদের কাছে এটা জীবিকা মাত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক
ভারতের সীমান্তরক্ষী বাহিনীর দ্বারা ইদানীং কেন সীমান্তে বাংলাদেশিরা অধিক হারে গুলিতে নিহত হচ্ছেন?

মহিম
এটা স্রেফ কূটনৈতিক পরিভাষা। এসব কথায় বা প্রতিবাদে সমস্যার সমাধান হবে না।