শরণার্থী না, বাঁচার অধিকারপ্রার্থী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>মানবিক বিপর্যয় :মধ্যপ্রাচ্য থেকে এ বছর ভূমধ্যসাগর দিয়ে পাড়ি দিয়েছে তিন লাখেরও বেশি এবং ভূমধ্যসাগরে মারা গেছে আড়াই হাজারেরও বেশি শরণার্থী। এই সময়ে শরণার্থী হওয়ার অর্থ কী? দেশহীন মানুষের অধিকারই বা কী? এই প্রশ্ন নিয়ে ভেবেছেন তিন লেখক। অনুবাদ করেছেন ফারুক ওয়াসিফ
কী করে বিশ্বাস করি যে কিছু মানুষের অধিকার আছে অন্য মানুষের এক দেশ থেকে আরেক দেশে যেতে বাধা দেওয়ার? ‘আশ্রয় প্রার্থী’ সম্ভবত এক ভুল অভিধা। ‘বাঁচনের অধিকারপ্রার্থী’ হতে পারে এর থেকে ভালো। একদিন পৃথিবী নামক গ্রহের মানুষেরা আমাদের যুগের দিকে ফিরে তাকিয়ে দেখবে এবং চিন্তা করবে, এরা স্বাধীনতার পূজারি অথচ অভিবাসীদের বন্দী করা ও ফেরত পাঠানোকে আইন করে বৈধতা দেয়। সেই আগামীর মানুষেরা ঠিক সেই চোখেই আমাদের দেখবে, যেভাবে আমরা দেখি সেই সব সমাজকে, যারা দাসপ্রথাকে আইনসম্মত বানিয়েছিল।
গ্রান্টা ম্যাগাজিন থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিত
মহসিন হামিদ: বুকার পুরস্কারপ্রাপ্ত পাকিস্তানি লেখক।