শিক্ষক রেজাউল করিম কেমন ছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সংবাদ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী সেতার বাজাতেন। বাসায় তাঁর শোবার ঘরে গিয়ে দেখা যায়, বিছানার ওপর প্রিয় সেতারটা রাখা। সেতারের ‘কেস’টা মেঝেতে। দেখে মনে হচ্ছে, হয়তো রাতেই বাজিয়েছেন। সকালে বিছানার ওপর রেখে বের হয়েছেন।

ড. রাফিউল হাসান
আমার সহধর্মিণীর সরাসরি শিক্ষক, অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। পয়লা বৈশাখে রাবি ক্যাম্পাসে দেখা হয়েছিল। নিজেই এগিয়ে এসে কথা বললেন, খোঁজখবর নিলেন। সকালে ফোনে ওর কান্নার শব্দে ঘুম ভাঙল, ‘বাবু আর কে এস স্যারকে জবাই করেছে।’ সান্ত্বনা দেব কী, শুনে আঁতকে উঠলাম! বলে কী? কিছুক্ষণের জন্য বোবা হয়ে গিয়েছিলাম। এখনো হতবাক! মানুষ খুন করা এত সোজা? এসব হচ্ছে কী দেশে! সময় এসেছে কথা বলার...জানি না এরপর কে? সরকার আইনশৃঙ্খলা রক্ষায় শতভাগ ব্যর্থ।

মুজিবর রহমান

তাহলে হত্যা করা হলো কেন? হয়তো একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খুন হবে, এইটুকু দরকার ছিল কারও! কে বা কাকে, সে বিষয়ে কোনো আগ্রহ নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক

এ রকম একজন মানুষকে হত্যার প্রয়োজন হলো কাদের? আমরা হয়তো কোনো দিনই জানতে পারব না। বিবৃতি আসবে মৌলবাদী কোনো জঙ্গি সংগঠনের নামে। সরকার ও তার প্রশাসন অস্বীকার করে পাল্টা বিবৃতি দেবে, ও রকম সংগঠনের কোনো অস্তিত্ব নেই। কিন্তু আমরা সহজভাবে বলতে পারি, এ হত্যার দায় সরকার ও তার প্রশাসন কোনো রকমই এড়াতে পারে না। আমরা জানতে চাই, আমাদের এই সহজ মানুষেরা কি এভাবেই জীবন দিতে থাকবেন? কেন এর কোনো প্রতিকারের রাস্তা নেই, আসলে কি রাষ্ট্র এর প্রতিকার চায়? হঠাৎ কেন হত্যার উৎসব বেড়ে গেল? সে কি সরকার প্রশাসনের ঢিমেতালে চলার কারণে নয়? ধর্মানুভূতিতে আঘাতের চিৎকার, সে কি এই হত্যাকে পরোক্ষ সমর্থন জোগায় না? এই হত্যা কি সেটাই প্রমাণ করে না?

নুরুর রহমান

‘পয়লা বৈশাখে গ্রামে এসেছিলেন’ সে জন্যই হয়তো ব্লগার মনে করে মেরে ফেলা হয়েছে।