সংবাদ: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় একটি শিয়া মসজিদে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন (৭০) নিহত হয়েছেন।
খন্দকার
শিয়া-সুন্নি সমস্যা তৈরি করা কেন? সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। শিয়া অথবা আহমদিয়া যা-ই হোক না কেন, তাদের খুন করা ইসলামসম্মত কি? আর যারা খুন করার চেষ্টা করছে, তাদের কে অনুমতি দিয়েছে?
মাহমুদুর রহমান শাহিন
সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে কি থামানো গেছে হত্যা বা অনৈতিক কর্মকাণ্ড? যায়নি এবং এভাবে তা সম্ভবও নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা আড়াল করা সম্ভব হয়নি, বরং তা স্পষ্টরূপে প্রকাশ পেয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ড মোটেই সন্তোষজনক নয় এবং আত্মতুষ্টি পরিহার করে এ বিষয়টা সরকারের বিশেষভাবে বিবেচনায় নেওয়া উচিত।
জাহিদুল ইসলাম
আরব বিশ্বের হাওয়া আমাদের দেশে লেগে গেল মনে হচ্ছে। সরকারকে আরও কঠোর হওয়া দরকার বলে আমি মনে করি।
এস দেওয়ান
এটা গোয়েন্দাদের ব্যর্থতা। এ ধরনের ঘটনা আগে পাকিস্তানে হতো, এখন সেই ঢেউ বাংলাদেশে এসে পৌঁছেছে। পাকিস্তানের রোগ এই দেশে কারা আনছেন, অবিলম্বে সরকারের তা খুঁজে বের করা উচিত।
হুমায়ুন কবির
কী হচ্ছে দেশটাতে? একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। দায়িত্বরত ব্যক্তি ও সরকার ‘দেশে কোনো অন্যায় হচ্ছে না, দেশে কোনো জঙ্গি নেই, সব বিরোধী দলের ষড়যন্ত্র’ ইত্যাদি হাবিজাবি বলে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে। আসলে হচ্ছেটা কী? দেশটাকে নিজের না ভেবে দেশটা আপনার, আমার—সবার ভাবুন।