নিজস্ব প্রতিবেদক | অক্টোবর ৩১, ২০১৫
সংবাদ: রাজধানীতে বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠান শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে আজ শনিবার প্রকাশক আহমেদুর রশীদসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা গুলিও করে।
প্রবাল
জামায়াত-শিবিরের নৃশংস উল্লাস সরকারের উদাসীনতার জন্য বন্ধ হচ্ছে না। মুজাহিদের ফাঁসির রায় কার্যকর যাতে না হয়, সেই উদ্দেশ্যে পরিকল্পিত এই হত্যাযজ্ঞ। সরকার জামায়াত-শিবির দমনের চেয়ে বিএনপিকে দমন করতেই সময় ব্যয় করছে, যা শুধু অপ্রয়োজনীয় না, দৃষ্টিকটুও।
মোহাম্মদ নুরুল আমিন
এমনটি তো হওয়ারই কথা। দেশের আইনশৃঙ্খলার চিন্তা বাদ দিয়ে মন্ত্রী-এমপিরা ভঙ্গুর বিএনপিকে নিয়ে টানাহেঁচড়ায় নেমেছেন, অন্যদিকে দেশে আইনশৃঙ্খলার বারোটা বাজছে।
ওসমান সরকার
দুই দিন আগেই বলল এ দেশে জঙ্গি নেই!!
জহিরুল ইসলাম
আইএস, জেএমবি, হুজি, আনসারুল্লাহ—সব কি একসময়েই জাগল?
মোহাম্মদ খান
বাংলাদেশ যে একটা ব্যর্থ দেশ, তা প্রমাণ করার জন্য একদল আদা-জল খেয়ে মাঠে আর সরকারের প্রশাসনযন্ত্র এখনো ঘুমে ঢুলুঢুলু। ক্ষমতাসীনরা কী ফায়দা ওঠাতে চাইছে, তাও বোঝা মুশকিল।