জাহাঙ্গীর শাহ | মে ২৬, ২০১৬
সংবাদ: মাশুল আরোপ করে আনুষ্ঠানিকভাবে ভারতকে ট্রানজিট দেওয়া হচ্ছে। নৌপথেই প্রথম এ ধরনের ট্রানজিট হবে। মাশুল নেওয়া হবে টনপ্রতি ১৯২ টাকা।
ভারত, নেপাল ও ভুটানকে সড়ক, রেল ও নৌপথে ট্রানজিট দিতে ২০১১ সালে ট্যারিফ কমিশনের তৎকালীন চেয়ারম্যান মজিবুর রহমানের নেতৃত্বে কোর কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি নৌপথে টনপ্রতি ১ হাজার ৫৮ টাকা নির্ধারণ করেছিল। আর এখন যে মাশুল নির্ধারণ করা হয়েছে, তা পাঁচ গুণের কম।
মাহতাব হোসেন
ট্রানজিটের যে মাশুল নির্ধারণ করা হয়েছে, তা যৌক্তিক তো নয়ই, হাস্য-উদ্রেককারীও বটে। এ ‘অভব্যতা’ না করে বরং বিনা মাশুলেই ট্রানজিট দেওয়া উচিত ছিল। তাতে আমরা অন্তত বলতে পারতাম যে, আমরা প্রতিবেশীকে কতটা ‘প্রতিবেশিত্ব’ দেখাতে উদার। ভারতের মালামাল পরিবহনে আমাদের যোগাযোগব্যবস্থার যে ক্ষতি হবে, তার সংস্কারও তাদের দেওয়া সামগ্রিক মাশুলে হবে না। অপরদিকে আমরা কিন্তু নেপাল-ভুটানের সঙ্গে ট্রানজিটের বিষয়টাকে এগিয়ে নিতে পারিনি। সর্বোপরি দ্বিপক্ষীয় সম্পর্কের যে ‘গলার কাঁটা’ আন্তনদীর পানিবণ্টন, বিশেষ করে তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি, তা যে তিমিরে, সেই তিমিরেই রয়ে গেছে। এ দেশের যাঁরা নীতিনির্ধারক, কর্ণধার, তাঁরা কি এ বাংলাদেশটাকে নিয়ে ভাবেন!
মো. আসাদুজ্জামান
বড়ই আফসোসের সঙ্গে বলতে হচ্ছে যে বাংলাদেশ সরকার ট্রানজিট আর করিডরের পার্থক্য বোঝে না। করিডরকেই তারা ট্রানজিট বলে চালিয়ে দিচ্ছে।
সাজেদ
‘সুপারিশ মেনে নিলে বাংলাদেশ এক হাজার টন পণ্য ট্রানজিটে কেবল মাশুল হিসেবেই পেত ১০ লাখ ৫৪ হাজার টাকা। আর এখন পাবে মাত্র ১ লাখ ৯২ হাজার টাকা।’ মাশুলের এই ঘাটতি পূরণ হবে জনগণের টাকায়।
মো. সোহান
শাবাশ! ১০৫৮ টাকার মধ্যে ১৯২ টাকা! ভারতকে কত ছাড়!! অথচ উত্তরবঙ্গের মানুষ তিস্তার পানির জন্য কত হাহাকার করছে...।