শেষ রক্তবিন্দু দিয়ে সুন্দরবন বাঁচাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগস্ট ১৯, ২০১৬
সংবাদ: শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সুন্দরবন রক্ষার লড়াইয়ে শামিল হতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল। এ জন্য রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বাতিলের আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানিয়েছেন তিনি।

মঞ্জুর
রামপালে প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্র প্রতিরোধে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আন্দালিব খান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ জলবায়ু পুরস্কার অর্জন করে একজন আদর্শ পরিবেশবাদী হিসেবে প্রমাণ করেছেন। তাই সুন্দরবনের ব্যাপারে তাঁর সরাসরি হস্তক্ষেপ কামনা করছি। আমরা অবশ্যই বিদ্যুৎ চাই, কিন্তু সুন্দরবনের মতো বৈচিত্র্যে ভরপুর একটি ম্যানগ্রোভ বনকে জলাঞ্জলি দিয়ে নয়।

রব্বানী চৌধুরী
আলোচনা সভায় বা গোলটেবিল আলোচনায় শেষ রক্তবিন্দু দিয়ে সুন্দরবন বাঁচাতে হবে, এসব কথা বলা যতটা সহজ, রাজপথে তা বলা বেশ কঠিন। শেষ রক্তবিন্দু থাকা অবস্থায় আমরা বরং রাজপথে সুন্দরবন বাঁচাতে আমাদের কণ্ঠস্বর একত্র করি, তবেই হয়তো সুন্দরবনকে বাঁচানো যাবে।