শেষ হলো সবচেয়ে প্রাণঘাতী নির্বাচন
নিজস্ব প্রতিবেদক | জুন ০৪, ২০১৬
সংবাদ: ষষ্ঠ পর্বেও বিভিন্ন স্থানে সহিংসতায় চারজন নিহত হয়েছেন। মোট ছয় ধাপে অনুষ্ঠিত ৩ হাজার ৯৬৮টি ইউপি নির্বাচনে সব মিলিয়ে শনিবার পর্যন্ত নিহত হয়েছেন ১০৮ জন। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ।
জামান
আওয়ামী লীগ সরকার ২০০৮ সালের নির্বাচনে যে পরিবর্তনের ডাক দিয়ে ক্ষমতায় এসেছিল, সে কথা তারা রেখেছে! এমন পরিবর্তন এনেছে যে আগে গ্রামে যখন ইউপি নির্বাচন হতো সবাই ঈদের আনন্দের চেয়ে বেশি আনন্দ করত আর এখন আমার পাশের বাড়ির লোকটিও এখন আমার শত্রু। চেনাজানা খুনিদের কি মানুষ ছেড়ে দেবে? আমার দ্বারা কেউ আহত-নিহত হয়ে থাকলে স্বজনহারা লোকগুলো কি আমায় ছেড়ে দেবে? আজ বাংলাদেশের শান্তিপ্রিয় গ্রামে এমন পরিবর্তনই এনে দিয়েছে আওয়ামী লীগ সরকার!
আবদুল্লাহ আল মামুন
এরশাদ সরকারের রেকর্ড ভেঙে দিয়ে শেখ হাসিনা সরকার সবচেয়ে প্রাণঘাতী নির্বাচন উপহার দিল! এরশাদের মতো শেখ হাসিনাকেও অনেক দিন মনে রাখবে দেশের প্রান্তিক জনগণ।
মাহফুজ
দলীয় ভিত্তিতে চেয়ারম্যান পদে নির্বাচন দরকার নেই। আর ধাপে ধাপে নির্বাচন না করে একই দিনে করা উচিত।
কামাল উদ্দিন
আওয়ামী লীগ আবারও প্রমাণ করল, অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো দলীয় সরকারের অধীনে নির্বাচন করার জন্য এই দেশ এখনো প্রস্তুত নয়। হয়তো আরও বহু টার্ম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের প্রয়োজন হবে।