সংলাপকে কেন সরকার ভয় পায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোহরাব হাসান | আপডেট: ০০:২৬, জানুয়ারি ৯, ২০১৬ |

মতামত: এখানে সংলাপ, নির্বাচন কিংবা গণতন্ত্র—সবকিছুই পরিমাপ করা হয় দলীয় লাভ-ক্ষতির নিক্তিতে। দেশের মানুষের লাভ-ক্ষতি বিবেচনার সময় কোথায় তাদের? এখন নিক্তিটি আওয়ামী লীগের দিকে ভারী বলে তারা বিরোধী দলের সবকিছু অবলীলায় নাকচ করে দিচ্ছে। নিক্তিটি বিএনপি বা বিরোধী দলের দিকে ভারী হলে সংলাপের প্রস্তাব এবং তার প্রতিক্রিয়া নিঃসন্দেহে ভিন্ন হতো।

শহিদুল ইসলাম
আওয়ামী লীগের নেতাদের মনে রাখা দরকার যে জঙ্গিবাদ কেবল দলীয় সমস্যা নয়, জাতীয় সমস্যা। জাতীয় মতৈক্যের মাধ্যমেই এর সমাধান খুঁজতে হবে। জঙ্গি সমস্যাটির রাজনৈতিক দিক আমলে না নিয়ে নিছক আইনশৃঙ্খলাজনিত সমস্যা হিসেবে দেখলে কিংবা রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে চাইলে কখনোই জঙ্গিবাদ নির্মূল হবে না। যখন দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে, তখন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। তারা তখনই তৎপর হয়, যখন রাজনৈতিক বৈরিতা-অস্থিরতা এবং জনগণের সঙ্গে সরকারের দূরত্ব বাড়তে থাকে।

রাজিব
২০০৬ সালে তো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ছিল, তারপরও আওয়ামী লীগের আলোচনার প্রস্তাব ছিল স্রেফ ১/১১–এর ক্ষেত্র প্রস্তুত করার মহড়া, এখন যেমন নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নেই, ২০০৬ সালেও তা ছিল না, ২০০৯ সালেও তা ছিল না। সুতরাং আওয়ামী লীগকে সব সময় ‘মিথ্যা আর প্রতারণার’ আশ্রয় নিয়েই চলতে হয়, যেটা তারা গর্বের সঙ্গে ‘কৌশল’ হিসেবে প্রচার করে বেড়ায়।

কাজী মোহাম্মদ আলমগীর
খুব সঠিক কথা। আওয়ামী লীগ কেন সংলাপ নিয়ে ভীত? বাংলাদেশের লাখো–কোটি মানুষের মনে এটাই কোটি টাকার প্রশ্ন।