সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল সৈয়দ আবুল মকসুদের সহজিয়া কড়চা কলামে আগরতলা ষড়যন্ত্র মামলার বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের চেয়ারম্যান পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি এস এ রহমান প্রসঙ্গে ‘স্বাধীনতার পর তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছিলেন’ লেখা হয়েছে। এই তথ্যটি ভুলবশত লেখার সঙ্গে যুক্ত হয়ে গেছে। তিনি কখনো বাংলাদেশের সুপ্রিম কোর্টে বিচারপতি হননি। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত।
—বিভাগীয় সম্পাদক