সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শনিবার মতামত পাতায় ‘গণহত্যা অস্বীকারের পেছনে থাকে রাজনীতি’ শিরোনামে প্রকাশিত বিশেষ সাক্ষাৎকারের ভূমিকায় লেখা হয়েছে, সাক্ষাৎকারদাতা ইরেনে ভিক্তোরিয়া মাসিমিনো আর্জেন্টিনা থেকে সম্প্রতি ঢাকা এসেছিলেন ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর দ্য স্টাডি অব জেনোসাইড অ্যান্ড জাস্টিস এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক জনবক্তৃতায় অংশ নিতে’। প্রকৃতপক্ষে তিনি ঢাকা এসেছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের আমন্ত্রণে, মুক্তিযুদ্ধ জাদুঘরের ‘সেন্টার ফর দ্য স্টাডি অব জেনোসাইড অ্যান্ড জাস্টিস’-এর জনবক্তৃতার বক্তা এবং প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক হিসেবে।
বিভাগীয় সম্পাদক