সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে প্রথম আলোর বিশেষ ক্রোড়পত্রে সাঈদ হায়দারের একটি লেখা প্রকাশিত হয়েছে। সেখানে প্রথম শহীদ মিনারের মূল নকশাকার বলে তাঁর পরিচয় দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে এর মূল নকশাকার বদরুল আলম। সাঈদ হায়দার তাঁর লেখায় নিজেও সেটি উল্লেখ করেছেন। শহীদ মিনারটি দ্রুত নির্মাণের তাৎক্ষণিক প্রয়োজনে তিনি মূল নকশা কিছুটা সংশোধন করেছিলেন। অনিচ্ছাকৃত এই তথ্যগত ভুলের জন্য আমরা দুঃখিত।
—বিভাগীয় সম্পাদক