সংশোধনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৫ মে প্রথম আলো আয়োজিত ‘নতুন ভ্যাট আইন: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকের ক্রোড়পত্রে এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি শেখ ফজলে ফাহিমের বক্তব্যের একাংশ ভুলক্রমে এমসিসিআইয়ের সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুরের বক্তব্য হিসেবে ছাপা হয়েছে।
অন্যদিকে নাসিম মঞ্জুরের বক্তব্য ছাপা হয়েছে এফবিসিসিআইয়ের সাবেক উপদেষ্টা মনজুর আহমেদের বক্তব্য হিসেবে। ক্রোড়পত্রটি ৩১ মে প্রথম আলোর ১৭ নম্বর পৃষ্ঠায় প্রকাশিত হয়। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমরা দুঃখিত।
—বিভাগীয় সম্পাদক