প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ: রাজধানীর কল্যাণপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত ব্যক্তিরা আসলেই জঙ্গি কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় খন্দকার মোশাররফ তাঁর এই সংশয়ের কথা জানান।
ইরানী মজুমদার
বিএনপি দরদ দেখাচ্ছে তা নয়, বরং সরকারের সন্দেহজনক কাজের সমালোচনা করছে। অভিযানে নিহত নয়জনকে জঙ্গি বলছে, অথচ তাদের প্রাথমিক পরিচয়ও জানে না পুলিশ! এটা কী করে সম্ভব?
প্রবাল
যেসব জঙ্গি মারা গেছে, তাদের পরিবার বলছে জঙ্গি; এলাকাবাসী বলছেন, এরা জঙ্গি এবং তাঁরা জঙ্গিদের স্লোগান শুনেছেন, দেশের মিডিয়া বলছে, এরা জঙ্গি।
নুরুর রহমান
সংশয় থাকলে বিকল্প কী হতে পারে, সেটা তথ্য–প্রমাণসহ জনগণের কাছে তুলে ধরুন। বিরোধিতার খাতিরে শুধু সংশয় প্রকাশ করলে হবে না, যুক্তিযুক্ত তথ্য–প্রমাণসহ উপস্থাপন করতে হবে।