সব দেশেই এ রকম বিচ্ছিন্ন ঘটনা ঘটে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ: দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সব দেশেই এ রকম বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, যারা জড়িত থাকুক না কেন, আমরা খুঁজে বের করব।

আবদুল্লাহ আল মামুন

মাননীয় মন্ত্রী, আপনি বলছেন এগুলো বিচ্ছিন্ন ঘটনা, সব দেশেই এগুলো হয়! তাহলে আপনার সহকর্মী তথ্যমন্ত্রী কেন নিজেকে নিরাপদ মনে করতে পারছেন না? আপনারা একজন মন্ত্রীকে যদি নিরাপত্তা দিতে না পারেন, তাহলে সাধারণ মানুষকে কীভাবে নিরাপত্তা দেবেন? কোনো দেশের মন্ত্রী কি কখনো এভাবে বলেছেন যে হামলা থেকে আমিও নিরাপদ নই!

জামান

একের পর এক খুন হচ্ছে, তাও বলে-কয়ে; আর আপনি বলছেন বিচ্ছিন্ন ঘটনা। আপনার এমন কথায় সবাই নিরাপদ বোধ করবে আশা করি?

মাহতাব হোসেন

একের পর এক মানুষ খুন হচ্ছে, দেশি-বিদেশি খুন হচ্ছে, নানা শ্রেণি-পেশার মানুষ খুন হচ্ছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রীর চোখে সেগুলো বিচ্ছিন্ন ঘটনা। আর কত মানুষ খুন হলে তা আর বিচ্ছিন্ন ঘটনার সংজ্ঞায় আটকা থাকবে না?

প্রদীপ

লাগাতার একটার পর একটা খুন হচ্ছে, কোনো কূলকিনারা করতে পারছেন না, নাকি করছেন না? আমরা সন্দিহান। তারপর আবার কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছেন। বাংলাদেশ কোথায় চলেছে। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে?

রূপম

আনসারুল্লাহ, জেএমবি বা আইএস যারাই এটা করুক না কেন, তারা যুদ্ধাপরাধী বা জামায়াত-শিবিরের লোক। মন্ত্রী মহোদয়ের এই ধারণা অমূলক নয়, দেশে এ ধরনের হত্যাকাণ্ডের পেছনে তারাই রয়েছে এবং তাদের পৃষ্ঠপোষকতা করছে বড় ভাই নামধারী ওই দলটি। পরিকল্পিত হত্যাকাণ্ড ঠেকানো খুবই জটিল ও কঠিন। তবে সরকারকে চেষ্টা চালিয়ে যেতে হবে এ ধরনের ঘটনা যেন আর না ঘটাতে পারে খুনিরা।