সমবায়সচিবের বাণিজ্যিক তৎপরতা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক। ১৯ সেপ্টেম্বর ২০১৬
সংবাদ: অস্ট্রেলিয়াপ্রবাসী এক ব্যবসায়ী অভিযোগ করেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব প্রশান্ত কুমার রায় দুটি শিল্পপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক পরিচয়ে তাঁর কাছ থেকে ২৫ লাখ টাকা আদায় করেছেন। ওই দুই প্রতিষ্ঠানের অংশীদারত্ব কেনার জন্য দেওয়া ওই অর্থ এখন ওই ব্যবসায়ী ফেরত চেয়ে সচিবকে আইনি নোটিশ দিয়েছেন।

মিলসা
ওই আইনি নোটিশে এনামুল হক তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরায় একটি এনজিওর কর্মকাণ্ডের আড়ালে জেএমবি তৎপরতায় মদদ দেন বলেও অভিযোগ তোলেন সচিব। মন্তব্য নিষ্প্রয়োজন।

মো. শাহ আলম খান
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব প্রশান্ত কুমার রায় সম্পর্কে যা পড়লাম, তারপর একটাই
মন্তব্য করা যায়—তিনি যা করেছেন সেটা অপরাধ, তাঁর কথা অনুযায়ী। কাজেই এখন তাঁকে হয় চাকরি নিজে থেকে ছাড়তে হবে, নয়তো বিভাগীয় তদন্তের মাধ্যমে শাস্তি দিতে হবে। তিনি দেশের গুরুদায়িত্বে থেকে কীভাবে এ ধরনের কাজ করেন, এটা অবশ্যই বিচার্য বিষয়।

নাম প্রকাশে অনিচ্ছুক
সমবায়সচিব মহোদয়কে বাণিজ্যসচিব করে দেওয়া উচিত, তাহলে মনে হয় তিনি ভালো করবেন, আরও মানুষের উপকার করতে পারবেন!