প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজস্ব প্রতিবেদক | আগস্ট ১৫, ২০১৬
সংবাদ: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁদের দলের চেয়ারপারসন দেশের এই পরিস্থিতিতে জন্মদিন উদ্যাপন করা সমীচীন মনে করেননি।
মীর মো. মোফাজ্জল হোসেন
হীনম্মন্যতা আর প্রতিহিংসার বশবর্তী হয়েই খালেদার এই জন্মদিন পালন! কারও চার-পাঁচটা জন্মদিন হয় নাকি? কোকোর মৃত্যুবার্ষিকীতে যদি জয় কেক কেটে ভুয়া জন্মদিন উদ্যাপন করেন, তাহলে খালেদার কেমন লাগবে? এ তো আর কেক কাটা না, নিজের পায়ে নিজে কুড়াল মারা। বিএনপি আর কবে পরিপক্ব হবে?
মোহাম্মদ জমির হায়দার বাবলা
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে হিসেবে নয়। দেশের বর্তমান পরিস্থিতিতে জন্মদিন পালন করলেন না খালেদা জিয়া। জাতীয় শোক দিবসের জন্য উল্লেখ থাকলে খালেদা জিয়ার মহানুভবতার বিরল দৃষ্টান্ত হতো। সে যাই হোক, জন্মদিন পালন না করার জন্য ধন্যবাদ।