প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ: বিএনপির সঙ্গে ঐক্য হতে হলে তাদের জামায়াতের সঙ্গ ছাড়তে হবে—সরকারি দল আওয়ামী লীগের নেতার এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ ধরনের শর্ত দেওয়া থেকে বোঝা যায় সরকার জাতীয় ঐক্য গড়তে আগ্রহী নয়।
জালাল আহমেদ
সরকারের ঐক্য পুলিশ, প্রশাসন, সন্ত্রাসী, চাঁদাবাজ, ব্যাংক লুটেরা আর শেয়ারবাজার লুটেরাদের সঙ্গে, জাতির সঙ্গে ঐক্য হতে যাবে কেন?
কাজী ইমরান
ঐক্য করে কী হবে? সরকার তো মনে হয় শেষ পর্যন্ত বিএনপিকেই দোষ দেবে। রাজনীতিবিদদের ওপর জনগণের আস্থা থাকবে না। আপনারা আছেন আপনাদের ইগো নিয়ে। সরকারের ইগো আর বিএনপির ইগো—এই দুইয়ের মধ্যে জনগণ চ্যাপ্টা হয়ে আছে।