সরকার বিএনপির বুকে হাত দিয়েছে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের রায় প্রমাণ করে সরকার বিএনপির বুকের মধ্যে হাত দিয়েছে। এরপর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া থেকে শুরু করে সবাইকে সাজা দেওয়া হবে বলে তিনি আশঙ্কা করে নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ঘরে বসে থাকার সময় নেই।

আন্দালিব খান

দেশের আইন–আদালতের প্রতি শ্রদ্ধাবোধ নেই এসব লোক নাকি ভবিষ্যতেও ক্ষমতায় আসতে চায়!!

শায়ন চৌধুরী সিনহা

ঘুরেফিরে সেই একই পরিবারে নজর যায় আপনাদের! যুবরাজ না হলে তার স্ত্রী!? পরিবারতন্ত্র থেকে দেশ মুক্ত করার মুরদ কোনো দলেরই নেই!!

মীর মো. মোফাজ্জল হোসেন

বিএনপি রাজাকারদের প্রমাণিত অপরাধেও ‘স্বচ্ছ ও আন্তর্জাতিক’ মানের বিভ্রান্তি ছড়িয়েছিল। তারেকের প্রমাণিত অপরাধেও সাফাই গাইবে, সেটাই তো স্বাভাবিক।

মো. আশরাফ ইউ আরিফ

ঘরে বসে থাকার সময় অনেক আগেই শেষ হয়েছে, এই উপলব্ধি হয়েছে আপনাদের অন্যতম শীর্ষ নেতাকে সাজা দেওয়ার পর। নেতাদের জন্য রাজনীতি না করে   কখনো কি আপনারা দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি করবেন না?

সৈয়দ আতিউর রহমান

এ দেশের নেতা-নেত্রীরা ধোয়া তুলসী পাতা নয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লাগামহীন বক্তব্য না দিয়ে উচ্চ আদালতে আপিল করুন। তারেক ইস্যুতে মাঠে নামতে চাইলে নামুন। কিন্তু রায় থেকে তো রেহাই পাবেন না তারেক।