সরকার হতভম্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ প্রতিনিধি | নভেম্বর ১, ২০১৫ | প্রিন্ট সংস্করণ

সংবাদ: একই কায়দায় একের পর এক হত্যার ঘটনায় সরকার হতভম্ব হয়ে পড়েছে। বিশেষ করে গতকাল এক প্রকাশনা সংস্থার মালিককে হত্যা এবং আরেক প্রকাশনীর মালিকসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় সরকারের উচ্চপর্যায় অনেকটা সংশয়ে পড়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যাওয়ার কথা বললেও এসব হত্যার ঘটনায় সরকারের নীতিনির্ধারকেরা প্রকাশ্যেই বিব্রত হওয়ার কথা স্বীকার করছেন।

কিরণ আহমেদ
বেশ কয়েক বছর যাবৎ দেখছি একটা দুঃসাহসিক ঘটনা ঘটার কয়েক দিন পরই আরেকটি ঘটনা। কোনটা রেখে কোনটা শিরোনাম করবে বিভিন্ন মিডিয়া? একটার নিচে আরেকটাকে চাপা দেওয়ার জন্যই কি এ অপকর্ম? একটু চিন্তা করুন প্লিজ। কোথায় যাচ্ছি আমরা? কী হবে আমাদের দেশের? কয়দিন এভাবে বজ্রশক্তি দিয়ে সরকার দেশ পরিচালনা করবে? তারপর আমাদের কী হবে? সব বিবেকবান মানুষ একটু ভাবুন প্লিজ। পরবর্তী সময়ে আমি কোথায় যাব, আমার ছেলেমেয়েরা কোথায় যাবে? আমরা ধীরে ধীরে কারও শত্রুতে পরিণত হচ্ছি কি না, সেটাও ভাবার সময় এসেছে।

মো. আবদুল করিম
এসব দমনে সরকার মোটেই আন্তরিক নয়। আন্তরিকতার কোনো লক্ষণ এ পর্যন্ত দেখিনি। রাজন হত্যার বিচার যদি এত দ্রুত হতে পারে, তবে হিজড়ারা যে দুজন খুনিকে হাতেনাতে ধরল, তাদের বিচারও তো সরকার এ পর্যন্ত করল না। তবে সরকার এদের বিচার-দমন না করে নিজের পায়েই কুড়াল মারছে। কারণ, এরা কোনো দিনই আওয়ামী লীগ সরকারকে সাপোর্ট করবে না। কিন্তু যারা ভিকটিম, তারা সরকারের পক্ষের লোক—এটা সরকারের বোঝা উচিত।

এম শওকত আলী
যত যাই-ই বলা হোক, দেশের সব মানুষের মধ্যে সুগভীর ঐক্য ছাড়া এ ধরনের অঘটন রোধ করা সম্ভব হবে বলে মনে হয় না।