সাঈদীকে নিয়ে বিপাকে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ: গোপনে আমির পদে নির্বাচনের তোড়জোড় চলছে জামায়াতে ইসলামীতে। ইতিমধ্যে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারও নিযুক্ত করা হয়েছে।

ইবনে মিজান

দলটির রাজনীতিই প্রশ্নের সম্মুখীন। তাই আমির পদ কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই নয়। এখন দলটির টিকে থাকার বিষয়টিই আসল

এনামুল কবীর

খুব আশ্চর্য হলাম এই দেখে যে, এমন ঘোর বিপদের দিনেও দলটি নেতা নির্বাচনের গণতান্ত্রিক পদ্ধতি থেকে বিচ্যুত হয়নি। জামায়াতের রাজনৈতিক দর্শনের সঙ্গে একমত না-ও হতে পারি কিন্তু তাদের কার্যপদ্ধতি ও নিয়মতান্ত্রিকতা প্রশংসার দাবিদার। অন্য দলগুলোর জন্যও শিক্ষণীয় এটি। যে দল নিজের দলের ভেতরে গণতন্ত্রের চর্চা করে না, সেই দল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে কীভাবে?

দিদারুল ইসলাম ভূঁইয়া

জামায়াতের নতুন প্রজন্মের উচিত, দলটিকে বিলুপ্ত ঘোষণা করে নতুন দল গঠন করা। বাংলাদেশে এ নাম দিয়ে দলটি কখনোই কিছু করতে পারবে না

নুরুর রহমান

‘গোপনে আমির পদে নির্বাচনের তোড়জোড় চলছে জামায়াতে ইসলামীতে।’ গোপনে কেন? আবার একাত্তরের মতো মানবতাবিরোধী এজেন্ডা নিয়ে কাজকর্ম চালাচ্ছে না তো?