সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকর
সাকা-মুজাহিদের ফাঁসি কার্যকর

সংবাদ: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রাত ১২টা ৫৫ মিনিটে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর হয়
আন্দালিব খান
জয় বাংলা...হত্যা আর দম্ভকারীদের একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হয়। কাজেই আজ যাঁরা এই বিচারের প্রতিশোধে পাল্টা প্রতিহিংসা চরিতার্থের মনোবাসনায় আছেন, তাঁদের এ থেকে শিক্ষা নেওয়া উচিত।
লাল মিয়া
‘এর মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি দিয়ে কলঙ্কমোচনের পথে এগিয়ে গেল দেশ।’ কথাটির জন্য প্রথম আলোকে সাধুবাদ।
রাজিব
ইতিহাসের ব্যাখ্যা ইতিহাস নিজেই ঠিক করে নেয়, ইতিহাস কারও চাপিয়ে দেওয়া চেতনার ধার ধারে না।

ফাহিম আহমেদ
এ রকম একজন পাকিস্তানপ্রেমী নেতাকে বিএনপি কীভাবে স্বাধীনতা ও সার্বভৌমত্বে অবদান আছে দাবি করে, সেটাই প্রশ্ন। তিনি যে দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্বে অবদান রেখেছেন, সেই দেশটি বাংলাদেশ নয়, পাকিস্তান।

কুদ্দুস
যেখানে রাষ্ট্রপতির প্রতি (মিথ্যা) আবেদন নাকচ সিদ্ধান্তের আগেই সব সিদ্ধান্ত নেওয়া হয়ে যায়, কারাগারে জল্লাদ প্রস্তুত থাকে, অ্যাম্বুলেন্স রেডি থাকে, আসামির স্বজনদের শেষ দেখার জন্য ডাকা হয়..!!

মুহিবুল হক ভূঁইয়া
ট্রাইব্যুনালের সবাইকে এবং সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই অত্যন্ত সাহস ও দৃঢ়তার সঙ্গে সব বাধা ও ষড়যন্ত্র উপেক্ষা করে এই ঘৃণ্য অপরাধীদের ধরা ও বিচারকার্যের আন্তর্জাতিক মান বজায় রেখে সব আইনি ধাপ ও প্রক্রিয়া ধৈর্যের সঙ্গে সম্পন্ন করে একসঙ্গে দুই অপরাধীর রায় কার্যকর করার জন্য।