সাক্ষাৎকারে প্রকাশিত বক্তব্যের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ হাসিনাকে রেখেও বিএনপি নির্বাচনে যেতে পারে শিরোনামে ১১ জানুয়ারি অধ্যাপক এমাজউদ্দীন আহমদের বিশেষ সাক্ষাৎকার ছাপা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি ব্যক্তি শেখ হাসিনার কথা বোঝাতে চাননি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে এটি তাঁর অন্যতম নীতিগত সুপারিশ মাত্র। তিনি বলেছেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ও জনপ্রশাসন নিশ্চিত করা সাপেক্ষে ভারত ও শ্রীলঙ্কার মতো ক্ষমতাসীন প্রধানমন্ত্রীকে রেখেও তত্ত্বাবধায়ক সরকার করা সম্ভব। - বি. স.