সার্ক শীর্ষ সম্মেলনে যাচ্ছে না বাংলাদেশসহ চার দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কূটনৈতিক প্রতিবেদক ও নয়াদিল্লি প্রতিনিধি | ২৮ সেপ্টেম্বর ২০১৬

সংবাদ: পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে যাচ্ছে না বাংলাদেশ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনা ব্রিগেডে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের টানাপোড়েনের জের ধরে ভারতও ওই সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মীর মো. মোফাজ্জল হোসেন
আমি কারও কাছে আমার আত্মা বন্ধক রাখিনি। বাংলাদেশে আমরা যেমন কোনো পাকিস্তানপ্রেমী দেখতে চাই না, তেমনি কোনো ভারতপ্রেমীও দেখতে চাই না। এ দেশে থাকবে শুধু বাংলাদেশপ্রেমীরা।

আলিমুল হক
ঠিক তাই! তা না হলে অন্যান্য সার্ক দেশগুলোর উন্নয়ন কার্যকারিতা নষ্ট হয়ে যাবে, আর সেই সঙ্গে সার্কের সমস্ত সাফল্য রূপান্তর
হবে ব্যর্থতায়!

বিবেক
কূটনীতিতে কোনো চিরন্তন শত্রু-মিত্র নেই। বাংলাদেশের পররাষ্ট্রনীতি আরও বিচক্ষণ হবে বলে আশা করি। কারণ, দক্ষিণ এশিয়ার উন্নতি সার্কের সাফল্যের মধ্যেই নিহিত।

অর্ণব
যুদ্ধাপরাধীদের পক্ষে অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে বাংলাদেশের আরও আগেই সার্ক সম্মেলনের বিপক্ষে যাওয়া দরকার ছিল। দুই দেশের ঝগড়াঝাঁটি দ্বিপক্ষীয় বৈঠকে করা উচিত, সীমান্তে বা সহযোগী সংস্থায় নয়। দিন দিন সার্ক একটি অকার্যকর বাজে ব্যর্থ সংস্থায় পরিণত হচ্ছে। সার্ক ছেড়ে বাংলাদেশের উচিত বিম্সটেক আর বাংলাদেশ-চায়না-ইন্ডিয়া-মিয়ানমার ফোরাম ফর রিজিওনাল কো-অপারেশন (BCIM)-এ বেশি নজর দেওয়া!