প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইন ডেস্ক | সেপ্টেম্বর ৩০, ২০১৬
সংবাদ: পাকিস্তানে অনুষ্ঠেয় সার্ক সম্মেলনে যাচ্ছে না শ্রীলঙ্কাও। এর আগে বাংলাদেশ, ভারত, ভুটান ও আফগানিস্তান আগামী নভেম্বরে ইসলামাবাদে অনুষ্ঠেয় ১৯তম সার্ক সম্মেলনে না যাওয়ার সিদ্ধান্ত নেয়।
শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, শ্রীলঙ্কা মনে করে, এ অঞ্চলে যে পরিবেশ বিরাজ করছে, তা ২০১৬ সালের ৯ থেকে ১০ নভেম্বর ইসলামাবাদে ১৯তম সার্ক সম্মেলন অনুষ্ঠানের পক্ষে সহায়ক নয়।
বিবেক
সংকট সমাধানের সর্বোত্তম উপায় হলো আলোচনা করা।
কবীর
জঙ্গিদের সঙ্গে কেউ আলোচনা করে না। জঙ্গিরা আলোচনা আর ভালোবাসার ভাষা বোঝে না।
নজরুল ইসলাম
রইল বাকি দুই—নেপাল ও মালদ্বীপ।