সুন্দরবন ঘিরে ১৫০ শিল্প প্রকল্প!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইফতেখার মাহমুদ | আগস্ট ৯, ২০১৬
সংবাদ: বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে ঝুঁকিতে ফেলে এর চারপাশ ঘিরে ভারী শিল্প স্থাপনের জন্য জমি কেনার হিড়িক পড়েছে। ইতিমধ্যে প্রায় ৩০০ শিল্পগোষ্ঠী, ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যক্তি আশপাশের গ্রামগুলোতে প্রায় ১০ হাজার একর জমি কিনেছেন। জমি কেনা প্রতিষ্ঠানগুলোর মালিকদের মধ্যে সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী, শিল্পগোষ্ঠী ও সরকারি দলের প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন।

সৈয়দ সাব্বির আহমেদ
পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘সুন্দরবনের পাশে যারা জমি কিনে শিল্পকারখানা স্থাপনের জন্য অনুমোদন পেয়েছে, তাদের ব্যাপারে মন্ত্রণালয় থেকে নয়, সিদ্ধান্ত নেবে সরকার। কেননা দেশের জন্য সুন্দরবনও দরকার আবার শিল্পও দরকার। আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে উত্থাপনের প্রস্তুতি নিচ্ছি।’ প্রথমত, সরকার বলতে কী বোঝাতে চাইছেন? মন্ত্রণালয় কি সরকারের কাজ করে না? দ্বিতীয়ত, সুন্দরবনের ক্ষতি করে কোনো শিল্প নয়, পরিবেশ অধিদপ্তরও কি সেটা বুঝতে পারছে না?

সাইফুল মাসুদ
ওই জমির মালিক তো সরকার নয়, জনগণ। সরকারের কীভাবে অধিকার জন্মাল যে জনগণের প্রাকৃতিক সম্পদকে তার ঘনিষ্ঠ লোকজনদের মধ্যে বিলিয়ে দেওয়ার! এর বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে পরিবেশবাদী আন্দোলনকারীদের।

বাশার আল ফুরকান
জমি কেনা প্রতিষ্ঠানগুলোর মালিকদের মধ্যে সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী, শিল্পগোষ্ঠী ও সরকারি দলের প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন। এসব যদি না করতে পারেন তবে রাজনীতির মজাটা কোথায়? দেশটা উনাদেরই।