সৈয়দ শামসুল হককে হাসপাতালের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

এই তো সেদিন
হাসপাতালে, তোমার
বিষণ্ন কেবিনে
আড্ডা জমেছিল বেশ।
তার কদিন পরেই তো
আড্ডা শেষে
তুমি গেলে চলে।
তারা বলে,
না ফেরার দেশে।
.....
কিন্তু তারা কি জানে না
না ফেরার পাত্র তুমি নও?
তারা কি জানে না
যেখানেই থাকো তুমি
কথা বলে যাবে অনাদিকাল
কবিতায়, গল্পে আর গানে?
তারা কি জানে না
এই কোমল পলিমাটির বুকে
কান পাতলেই পাওয়া যাবে
তোমার পায়ের আওয়াজ?
....
এই তো এখন
নিরানন্দ হাসপাতালে
নিঃসঙ্গ আমি।
কিন্তু একা তো নই।
তুমি আছো সব্যসাচী
সঙ্গে আনা তোমার গল্পসমগ্রে,
গল্পের পরতে পরতে
বারবার কাছে এসে, ভালোবেসে।
ফারুক চৌধুরী: ঢাকা, একটি হাসপাতাল।
১৩/১২/২০১৬