মইনুল ইসলাম। অক্টোবর ০৯, ২০১৫
মতামত: সুযোগের সদ্ব্যবহার না করে আমরা যে সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর নির্মাণের কাজটি পরিত্যাগ করেছি বলে মনে হচ্ছে, সেটা দেশের স্বার্থের জন্য ক্ষতিকর।
সৌরভ ভট্টাচার্য
লেখকের সঙ্গে সহমত। যদি ভারত চীনকে আসতে দিতে না চায়, তাহলে তাদের সরকার বা কোম্পানি এই বন্দর বানাতে পারে। যেহেতু এই বন্দরের বিশাল পশ্চাদ্ভূমি থাকবে, আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই যাতে আন্তর্জাতিকভাবে টেন্ডার আহ্বান করে আন্তর্জাতিক কোম্পানিগুলোকে {(চীনা কোম্পানি ছাড়া) নির্মাণ-পরিচালন-হস্তান্তর ভিত্তিতে} বন্দর নির্মাণে জড়িত করা হোক। শ্রীলঙ্কার চীনকে নিয়ে বিস্তর মন্দ অভিজ্ঞতা রয়েছে।
মকবুল হোসাইন
সারা বিশ্বে ভৌগোলিক বা প্রাকৃতিক সুবিধা মাথায় রেখে অবকাঠামো উন্নয়ন করা হয়। ভৌগোলিক বা প্রাকৃতিক সুবিধা ছাড়া উন্নয়ন কখনো টেকসই হয় না। চাঁদপুরের ইলিশ কখনো সিলেটের হাওরে হবে না, তেমনি সিলেটের চা চাঁদপুরে হবে না। আবার জোর করে রাজধানী সুন্দরবনে নেওয়া যাবে না, সুন্দরবনও ঢাকায় করা যাবে না।