স্বাধীনতা পদক চায় ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব প্রতিবেদক | আগস্ট ২৪ ২০১৬

সংবাদ: দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদক চায় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পল্লিকবি জসীমউদ্দীন হল মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এ দাবি তোলেন।

প্রবাল
এই নির্বোধ অর্বাচীনেরা জানে না কী বলছে। এই সংগঠনই ছিল স্বাধীনতার মূল কারিগর। এই সংগঠনের সেদিনের ত্যাগী কর্মীরা জনগণকে স্বাধীনতার পক্ষে নিয়ে এসেছিলেন। স্বাধীনতার জন্য যুদ্ধে অংশগ্রহণ করে প্রাণ দিয়েছিলেন। সেই সংগঠনের জন্য স্বাধীনতা পদক চেয়ে, এই সংগঠনকে তারা জাতির সামনে ছোট করে ফেলছে। কী বলেছে তারা নিজেরাই জানে না।

মুহাম্মদ সিরাজুম মুনীর
বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম যে কেউ নিজে স্বাধীনতা পদক পাওয়ার আবদার করল।

এন আহমেদ
ভাগ্যিস, বলেনি এ বছর তাদের ‘নোবেল’ পাওয়া উচিত!